সাম্প্রদায়িক শক্তি পোষণে রাজনীতি থেকে ছিটকে পড়ছে বিএনপি: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ১৪:৪২আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৪:৪২

‘সাম্প্রদায়িক, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণ’ এর কারণেই বিএনপি মূলধারার রাজনীতি থেকে দিন-দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নয়, বিএনপিই এদেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।’

সোমবার (৩১ জানুয়ারি) সকালে সচিবালয়ে ওবায়দুল কাদের তার দফতরে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন। 

‘বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সঙ্গী করে নিয়েছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো। এদেশের অর্থনীতিতে বিএনপি খাল কেটে কুমির এনেছিল, উন্নয়ন তাদের শত্রু।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভোট ডাকাতি, হ্যাঁ-না ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন এবং ভুয়া ভোটার সৃষ্টিতে তারা এদেশে রেকর্ড সৃষ্টি করেছে। অথচ এ দলটি নির্লজ্জের মতো সরকারের উপর নিজেদের ব্যর্থতার দায় চাপায়।’

বিএনপির ‘অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতি’তে অভ্যস্থ মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘তাদের তথাকথিত উন্নয়ন ছিল সংযোগহীন বিদ্যুতের খাম্বার মতো।’

ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ক্ষমতার ভাগ দিয়ে মুক্তিযুদ্ধের সাথে বিএনপি বেইমানি করেছিল। অপশক্তির সহযোগী হিসেবে তারা নিজেরাই নিজেদের দেশবিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে। লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো তার জলন্ত প্রমাণ। বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত।’

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে ‘মাটি ও মানুষের রাজনীতি করছে’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের প্রতিটি অর্জনের সাথে রয়েছে আওয়ামী লীগ। দেশের অর্থনৈতিক উত্তরণে  বিএনপির গাত্রদাহ হয়। বিএনপি তো পারেইনি উল্টো তারা এখন শেখ হাসিনার অর্জনকে বিতর্কিত করতে চায়, বিতর্কিত করতে চায় দেশের নির্বাচন ব্যবস্থাকে।’

‘জনগণ ও উন্নয়নকে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে, তাই তারা এখন রাষ্ট্রকে প্রতিপক্ষ বানিয়ে দেশে-বিদেশে অর্থ বিনিয়োগ করছে’ বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এ বিনিয়োগের উৎস খুঁজে বের করে জনগণের সামনে বিএনপির মুখোশ আবারও উন্মোচন করা হবে বলেও জানান তিনি।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী