সিইসি ও ইসি নিয়োগ

সার্চ কমিটির কাছে তালিকা জমা দিয়েছে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৭

সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং কমিশনার হিসেবে নিয়োগ দিতে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও উপদফতর সম্পাদক সায়েম খান।

নামের তালিকা জমা দেওয়ার পর সায়েম খান বাংলা ট্রিবিউনকে জানান, তারা শুধু বার্তাবাহক হিসেবে সিলগালা খামে করে তালিকা জমা দিয়েছেন। তালিকায় কাদের নাম আছে তা জানেন না।

এর আগে দলের পক্ষ থেকে তালিকা চূড়ান্ত করতে গত ৮ ফেব্রুয়ারি দলের সভাপতিমণ্ডলীর সভা করে আওয়ামী লীগ। ওই সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা তাদের পছন্দের ব্যক্তিদের তালিকা দলীয় সভাপতির কাছে জমা দেন। সেগুলো সমন্বয় করে দলের তালিকা চূড়ান্ত করা হয়।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান