‘গলাবাজি করে মাঠ গরমের চেষ্টা চালাচ্ছে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৪:৩৬আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৪:৩৬

আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা চালাচ্ছেন বিএনপি নেতারা। এমন অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বুধবার সকালে নিজস্ব বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

‘সরকারের সময় শেষ হয়ে এসেছে’—  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিরই সময় শেষ হয়ে এসেছে, সরকারের নয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনি, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস রাজনীতির প্রতিভূ বিএনপির সময় শেষ হয়ে এসেছে।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন বিএনপি এদেশের কোন অর্জনে নেতৃত্ব দিয়েছে? এদেশের অর্থনৈতিক উন্নয়নে বিএনপির অবদান কী? তাদের কোনও অর্জনই নেই।

বিএনপির শাসনামলে হাওয়া ভবন, খোয়াব ভবনের আধিপত্য এবং দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা জনগণ এখনও ভুলে যায়নি বলেও জানান ওবায়দুল কাদের।

সরকার ক্ষমতায় থাকলে নাকি দেশের অস্তিত্ব থাকবে না—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য ‘পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না’ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের মানুষের ভাষার অধিকার, স্বাধিকার, স্বাধীনতা, মুক্তি, ভাত ও ভোটের অধিকার এবং অর্থনৈতিক অগ্রগতি সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে।’

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, রেলপথ, মৎস্য ও প্রাণিসম্পদে ব্যাপক উন্নয়ন হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাবমেরিন, এলএনজি টার্মিনাল, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি-শিক্ষাবৃত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দারিদ্র্য বিমোচন, গৃহহীনদের জন্য বিনামূল্যে জমি ও গৃহ প্রদান এবং বিনামূল্যে করোনা টিকা প্রাপ্তির সুযোগসহ বাংলাদেশের অসংখ্য সাফল্যের কথাও মনে করিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মন্ত্রী বলেন, এসবের কারণেই এক সময়ের দারিদ্র্যপীড়িত বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।

বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তার কথামালার চাতুরি দিয়ে এ অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ঠেকাতে পারবে না।

 

 

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম