‘মানুষের কল্যাণে রাজনীতি করতেন নির্মল রঞ্জন গুহ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১৫:৫৩আপডেট : ২৯ জুন ২০২২, ১৫:৫৫

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মেয়র আতিক তার শোকবাণীতে বলেন, ‘নির্মল রঞ্জন গুহ সজ্জন ব্যক্তিত্ব ছিলেন। তিনি রাজনীতি করতেন মানুষের কল্যাণে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে তিনি তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতেও কাজ করেছেন।’

তার বিদায়ের মধ্য দিয়ে একজন পরিচ্ছন্ন রাজনৈতিকের প্রস্থান হলো উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন দুই মেয়র।

মেয়র তাপস তার বাণীতে বলেন, ‘তিনি স্বেচ্ছাসেবক লীগের এক নিবেদিত প্রাণ নেতা ছিলেন। নেতৃত্বের মাধ্যমে তিনি সংগঠনকে শক্তিশালী করেছেন। তার মৃত্যুতে শুধু স্বেচ্ছাসেবক লীগ নয়, সারা বাংলাদেশে দল একটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।’

উল্লেখ্য, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বুধবার (২৯ জুন) সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

/আরএইচ/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান