শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বেই নির্বাচন হবে: খায়রুজ্জামান লিটন

ঢাবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১৭:৫২আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৮:০৫

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এ. এইচ. এম খায়রুজ্জামান (লিটন) বলেছেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আশা পূর্ণ হবে না। সামনের নির্বাচন শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বে অনুষ্ঠিত হবে। রবিবার (১৪ আগস্ট) জাতীয় জাদুঘর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘১৫ আগস্ট জাতির পিতা হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র ও সহায়তাকারী জিয়াসহ অন্যদের খুঁজতে তদন্ত কমিশন চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় এ. এইচ. এম. খায়রুজ্জামান বলেন, নিজের কান কেটে পরের যাত্রা ভঙ্গ করার কাজটি বিএনপি ছাড়া আর কে করবে? দুবার নির্বাচন বর্জন করেছে তারা। আপনারা দাবি করতে পারেন, মিছিল করতে পারেন, রাজপথে আসতে পারেন, তবে জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করলে খবর করবো, যেমনটা অতীতে করেছিলাম।

এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে বিদেশি শক্তি বাদ দিলে দেশের মধ্যে জিয়াউর রহমান এক নম্বর। তার উচ্চাভিলাষ ১৯৭১ সালেই প্রকাশিত হয়েছিল। কালুরঘাটে বঙ্গবন্ধুর বক্তব্য তিনি নিজের নামেই দিয়েছিলেন এবং পরে সংশোধন করেছেন। ১৯৭৫ সালের সেপ্টেম্বরের ২৬ তারিখ খুনিদের বিচার না করার ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করা হয়। যা ছিল বর্বর আইন। পৃথিবীর কোনও দেশে এমন আইন নেই।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনা ও বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবেদ খান, ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদ। সভায় অতিথি ছিলেন আওয়ামী লীগের সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শ্রী পবিত্র সরকার, বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ও কবিতা আবৃত্তি করা হয়।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের