কর্মী-সমর্থক নিয়ে আ. লীগ সভাপতির কার্যালয়ে সোহেল তাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২২, ০২:১৮আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০২:১৮

গত কয়েকদিন আগে রাজনীতিতে সক্রিয় গুঞ্জনে থাকা সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ হঠাৎ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়েছেন। বৃহস্পতিবার রাতে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ধানমন্ডির কার্যালয়ে যান।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য শাহবুদ্দিন ফরাজী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রেমণ্ড আরেংসহ দলটির বিভিন্ন উপ কমিটির নেতা ও ছাত্রলীগের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট ওই কার্যালয়ে অবস্থান করেন সোহেল তাজ। নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এর আগে ২০১৯ সালে ছেলের বিয়ের দাওয়াত দিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এসেছিলেন সোহেল তাজ।

মুক্তিযুদ্ধকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০৯ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে পাঁচ মাস পরই পদত্যাগ করেন সোহেল তাজ। এর তিন বছরের মাথায় ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তারপর রাজনীতি থেকেই বিচ্ছিন্ন হয়ে যান তিনি। তার সংসদীয় আসনে (গাজীপুর-৪) এখন সংসদ সদস্য তারই বোন সিমিন হোসেন রিমি।

সোহেল তাজের বোন মেহজাবিন আহমেদ এই মাসেই এক ফেইসবুক পোস্ট দিয়ে সোহেল তাজের রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা জানান। তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় শেখ হাসিনা! বাংলাদেশ চিরজীবী হোক।’

পরে ১৫ আগস্ট বনানীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোহেল তাজ।

অবশ্য সোহেল তাজের দলে ফেরা না ফেরার বিষয় আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিক ভাবে কথা বলেননি।

রাতে সোহেল তাজ তার ভেরিফায়েড ফেজবুক পেজে ধানমন্ডির কার্যালয়ে যাওয়ার ছবি আপলোড করেছেন। সেখানে তিনি লিখেছেন, সভানেত্রীর কার্যালয়ে পুরোনো সকল স্টাফসহ সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছেI কাদের ভাইয়ের সাথে পথে দেখা হয়েছে আর বাহাউদ্দিন নাসিম ভাইয়ের সাথে কার্যালয়ে কিছুক্ষণ প্রাণবন্ত আলাপ হয়েছেI

/ইএইচএস/জেজে/

/জেজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান