‘বিএনপি নেতারা দিনে নয়া পল্টনে অফিস করে, রাতে দূতাবাসে দূতাবাসে ঘুরে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২২:০৫

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা দিনের বেলায় নয়া পল্টনে অফিস করে, রাতে দূতাবাসে দূতাবাসে ঘোরে।

তিনি বলেন, বিএনপি তো জনসমর্থনহীন। তারা জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা মনে করে, দূতাবাসে ঘুরে বেড়ালে তাদের কোলে করে ক্ষমতায় বসাবে। এই দেশে ক্ষমতায় বসানোর মালিক হচ্ছে জনগণ। কোলে করে যদি কেউ ক্ষমতায় বসাতে পারে তাহলে সেটা জনগণই পারবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর আয়োজিত ৭ মার্চ ১৯৭১ থেকে ২৬ ফেব্রুয়ারি ১৯৭২ পর্যন্ত বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ সংবলিত ‘বজ্রকণ্ঠ’ পুস্তকের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের শক্তিতে বলীয়ান। আমরা জনগণের শক্তিতেই বিশ্বাস করি। অন্য কোনও শক্তিতে বিশ্বাস করি না। অন্য কোনও শক্তির সমর্থন সহযোগিতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যায়নি। কোনও বিদেশি শক্তির ওপর আমরা নির্ভরশীল নই, আমরা জনগণের শক্তির ওপর নির্ভরশীল। 

বিএনপি আসলে দুটি শক্তিতে বিশ্বাস করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, একটি হচ্ছে বন্দুকের শক্তি, যেটি দিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল। বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে উচ্ছিষ্ট দিয়ে দল গঠন করেছিল। আজ যারা বড় বড় কথা বলছেন তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করতেই তারা বিএনপিতে গিয়েছিল। দ্বিতীয়ত বিশ্বাস করে ষড়যন্ত্র। আরেকটি হচ্ছে বিদেশিদের ওপর বিশ্বাস করে যে তারা তাদের ক্ষমতায় বসাবে। বাংলাদেশ আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না এবং সেটি বাস্তবতাও নয়।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান