বিএনপির সব চক্রান্ত প্রতিহত করার ক্ষমতা আ.লীগের আছে: নাজমুল হাসান পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৬

কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানের প্রতি আস্থা রেখে গণমানুষের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কাজ করছে। দেশ যখন দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব দরবারে প্রশংসা কুড়াচ্ছে ঠিক তখনই বিএনপি আবার অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। দেশের স্বার্থ নষ্ট করার জন্য তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু তারা ভুলে গেছে, রাজপথে আওয়ামী লীগকে দুর্বল ভাবার কোনও সুযোগ নেই। বিএনপির যে কোনও প্রকারের চক্রান্ত সমূলে প্রতিহত করার ক্ষমতা আওয়ামী লীগের আছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন। ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ এর আয়োজন করে। বিএনপির সব রাজনৈতিক অপকৌশল, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দেওয়া হয় সমাবেশ থেকে।

ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত গণজমায়েতে মানুষের ঢল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাজমুল হাসান বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ও কুচক্রীমহলের দল বিএনপি বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে আওয়ামী লীগকে উৎখাত করার জন্য একের পর এক হত্যা, খুন, নিপীড়নের মতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির নৃশংসতার শিকার হন আমার মা ও মহিলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আইভি রহমান। সেই ইতিহাস কেউ ভুলে যায়নি। কিন্তু আওয়ামী লীগ এরকম প্রতিহিংসার রাজনীতি করে না।

তিনি ভৈরব-কুলিয়াড়চরের মাটিকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে আখ্যায়িত করে বলেন, এই মাটিতে স্বাধীনতাবিরোধী শক্তি কখনও মাথা তুলে দাঁড়াতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। ভৈরবের গণমানুষের কাছে বিএনপি-জামায়াত বরাবরই প্রত্যাখ্যাত হয়েছে।

নাজমুল হাসানের নেতৃত্বে সমাবেশে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ, ভৈরব উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা। এছাড়া সর্বস্তরের জনগণ এই গণজামায়েতে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।

সভার মঞ্চে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইদুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেতু, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সোহরাব।

 

 

 

/ইএইচএস/আরকে/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান