বিএনপির সরকার পতনের স্বপ্ন পাগলের প্রলাপ: শেখ সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২২, ১৬:৪৫আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৭:৩৯

বিএনপির ১০ ডিসেম্বর সরকার পতনের স্বপ্নকে পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিএনপিকে ‍উদ্দেশ করে যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ সেলিম বলেন, ‘ওরা ভয় দেখায়। হুমকি মারে। ১০ ডিসেম্বর শেখ হাসিনার পতন ঘটাবে। তারেক জিয়া দেশে আসবে। আর বিএনপি ক্ষমতায় চলে যাবে। আরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়? ওরা তো পাগল। ওরা খুনি। তারেক কীভাবে আসবে? যাবজ্জীবন কারাদণ্ড। ও তো ভয়েতে আসবে না।’

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত আছেন।

শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী সহানুভূতির কারণে তাকে কারাগার থেকে বাসায় দিয়েছে। দেওয়া উচিত নয়। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদের বিষয়ে কোনও সহানুভূতি দেখানো যাবে না।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘‘তারা বলে—১০ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাবে। আওয়ামী  লীগ পালাবার দল নয়। তারেক জিয়া পালিয়ে লন্ডনে ১৫ বছর আছে। ‘প্রিয়’ ফালু পালিয়ে বিদেশে আছে। তোরা পালিয়ে পাকিস্তানে যেতে পারিস। আমরা এই মাটি মানুষের দেশ ছেড়ে পালাতে জানি না।’’

তিনি বলেন, ‘তারেক আর খালেদা জিয়া দুধ খাচ্ছে, আর বিএনপির নেতারা ছাগলের ৩ ও ৪ নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে। জীবনেও তো দেশের মানুষের ভালোবাসা আর ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। সাহস থাকলে এসে নির্বাচন করেন। সাজাপ্রাপ্ত তারেক জিয়া ও খালেদা জিয়া তো নির্বাচন করতে পারবে না।’

বিএনপিকে সতর্ক করে দিয়ে সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু বুঝতে পারেননি। তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী আজকে সজাগ। যুবলীগের ছেলেদের সজাগ থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য গড়তে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি ছাগলের বাচ্চার মতো শুধু লাফাবে। আর পারলে দেশ ছেড়ে পালাবে। নিজেদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি করা যাবে না।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান