বিএনপি-জামায়াতের 'গুজব-অপপ্রচার' ঠেকাতে প্রস্তুত আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ২১:৫৭আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২১:৫৭

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে  বিএনপি-জামায়াতের যেকোনও ‘গুজব-অপপ্রচার’ ঠেকাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপকমিটির ২২তম সভায় এ কথা বলেন নেতারা।

সভায় উপকমিটির সদস্যরা বলেন, ‘বিএনপি-জামায়াতের শাসনামলে বিদ্যুতের বেহাল দশা ছিল। দুর্নীতিতে টানা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে দেশ। হাওয়া ভবনের নামে প্যারালাল প্রশাসন গঠন করে দেশকে ধ্বংসের ধারপ্রাস্তে ঠেলে দেওয়া হয়। এসব ইতিহাস দেশের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করতে পারে। সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। দেশবাসীকে সঙ্গে নিয়ে তাদের সব অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুজব-অপপ্রচার ছড়াতে পারে বিএনপি-জমায়াত। তাদের যেকোনও গুজব-অপপ্রচার ঠেকাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।’

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে উপকমিটির সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের ১১টি উপকমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

/এমআরএস/ এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী