প্রধানমন্ত্রীকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২২, ১৫:২৯আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৬:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির মুখে রক্ষণাত্মক থাকলেও অন্তরে আক্রমণাত্মক শোডাউন।’

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেবিআই) অডিটরিয়ামে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে বিএনপি ডিফেন্সিভ কেন? এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘তারা ক্ষমতায় এসে গেছে, মনে হচ্ছে হাওয়া ভবন ফিরে পেলো। তারা রাজপথে বিজয় মিছিল করবে, সরকারের পতন ঘটাবে। এমন অনেক কথা অতীতেও তোতাপাখির মতো আউলিয়েছে।’

বিএনপিকে ‘প্রতিহিংসার রাজনীতির হোতা’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘প্রতিহিংসার এই রাজনীতির সূচনা করেছেন জিয়াউর রহমান। বিএনপি অনিশ্চয়তার দিকে চলছে। কিন্তু বাংলাদেশ কখনও অনিশ্চয়তার দিকে যাবে না। এখন শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে। তারা দিনের বেলায় রাতের অন্ধকার দেখছে।’

বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শিরীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক তামজিদ বিন তূর্য প্রমুখ।

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান