আইএস’র হাতে বিএনপির সৃষ্টি, তাদের কথায় সংবিধান পরিবর্তন হবে না: হানিফ

নোয়াখালী প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১৬:১৪আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৬:১৫

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস’র হাতে বিএনপির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি-জামায়াত কখনও বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না। আর তাদের কথামতো সংবিধান পরিবর্তন হবে না। তাই সংবিধান সম্মতভাবে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। বর্তমান কমিশন এ নির্বাচন পরিচালনা করবে। সে নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক, আমরা তাই চাই। 

শনিবার (২০ নভেম্বর) নোয়াখালীর চাটখিল উপজেলার পাচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
তিনি আরও বলেন, তারা (বিএনপি) দেশের ভালো চায় না। আওয়ামী লীগকে হুমকি দেন, অবাক হয়ে যেতে হয়। নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও ক্রটিমুক্ত করতে আপনাদের যদি কোনও পরামর্শ থাকে, সংবিধানের মধ্যে থেকে আপনারা দিতে পারেন। অবশ্যই সেটা বিবেচনা করবে সরকার, সেটা বিবেচনা করবে নির্বাচন কমিশন। তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। যারা স্বাধীনতাবিরোধী পাকিস্তানের দোসর, যারা পাকিস্তানের তাবেদার, পক্স্তিানের আদর্শ নিয়ে চলে, তাদের কথায় সংবিধান পরিবর্তন হওয়ার কোনও সুযোগ নেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, আপনারা কর্মীদের হত্যার বিচার চান। বিচার হচ্ছে, বিচার তো শুরু হয়েছে। আপনাদের নেত্রী এক বিচারে কারাগারে, আরেকজন দণ্ডপ্রাপ্ত। ২০১৩, ১৪ ও ১৫ সালে আপনারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন, সরকারি সম্পদ নষ্ট করেছেন, সে সব মামলা আছে, বিচারও হচ্ছে। এসব হত্যাকণ্ডের দায়ভার নিয়ে আপনাদের নেত্রীর মতো হয় কারাগারে নয়তো দণ্ডপ্রাপ্ত হয়ে পালাতে হবে।  

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন, দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম-সাধারন সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান