‘বিএনপিকে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২২, ১৯:০৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:০৬

বিএনপিকে ১০ ডিসেম্বর নয়াপল্টনে কোনও সমাবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। তিনি বলেন, তারা দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সেটি হতে দেওয়া হবে না।

শনিবার (৩ ডিসেম্বর) গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ ৯ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ সফল করতে এ সভা করা হয়।

বিএনপি-জামায়াত দেশের সব অর্জন নস্যাৎ করার চেষ্টা করছে দাবি করে কামরুল ইসলাম বলেন, তারা ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর আস্ফালন করছে। ওইদিন পালাবার পথ খুঁজে পাবে না তারা। দলটি অশুভ পথে ক্ষমতার পরিবর্তন চায়। বিএনপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ গত তিন বছরে কোনও জনসমাবেশের করতে পারনি। গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর একটি করে জনসভা হওয়ার কথা রয়েছে। ৯ ডিসেম্বরের জনসভায় ৫ লাখ লোকের জমায়েত ঘটাতে পারলে বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ভণ্ডুল হয়ে যাবে। ১০ ডিসেম্বর নাকি দেশ খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে৷ তারা আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি রুহুল আমিন ও হেদায়েতুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরে, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির প্রমুখ।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের