বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যুক্তরাই এখন বিএনপির প্রধান সহযোগী: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১৫:৫৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৮:২৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একাত্তরে জামায়াতে ইসলামী ও আলবদরের নেতৃত্বে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যুক্তরাই এখন বিএনপির প্রধান সহযোগী, তাদের অনেকেই এখন বিএনপির নেতা।

বুধবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজারে বধ্যভূমি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. হাছান বলেন, একাত্তরের ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। সেই দিনই বিএনপি ঢাকায় গণসমাবেশ ডাকে, এটি অত্যন্ত দুঃখজনক। দলটির পাকিস্তানপ্রীতি, পাকিস্তানের প্রতি অনুরক্তির বিষয়টি বারবার প্রকাশ পাচ্ছে।

তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যুক্ত ছিল, তারা এখন স্বাধীন বাংলাদেশে রাজনীতি করে। তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি। এই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক ও লালন-পালনকারী এই দলটি। স্বাধীনতার ৫১ বছর পর এটি আসলে সমীচীন নয়।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রশ্নে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তারা অনেক আগেই জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের কাছ থেকে তারা ইতোমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। আইনগত কিছু প্রক্রিয়া আছে, সেগুলো নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা দেখছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের বিষয়ে তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। পাকিস্তানিরা তাদের আসন্ন পরাজয় বুঝতে পেরে স্বাধীন হতে যাওয়া বাঙালি জাতিকে পঙ্গু করে দিতে বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীদের হত্যা করে।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম