বিজয়কে নষ্ট করার জন্য এখনও চক্রান্ত চলছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ডিসেম্বর ২০২২, ১২:৫৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৪:১৭

মহান বিজয়কে নষ্ট করার জন্য এখনও চক্রান্ত চলছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি আজ বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র শুরু করেছে।’

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয় এখনও সংহত হয়নি। বিজয়ের ৫১ বছর পরও দেশকে এখনও সুষম করতে পারিনি। বিজয়কে উপভোগ করা যায়নি। এখনও সাম্প্রদায়িক শক্তি বিজয়কে নস্যাৎ করতে তৎপর। শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিজয়কে সংহত করার কাজে বড় অন্তরায় সাম্প্রদায়িকতা উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিষবৃক্ষ উৎপাটন করতে হবে। বিএনপি এদের উসকানি দিচ্ছে, ষড়যন্ত্র করছে। বিএনপির পৃষ্ঠপোষক সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সে পরাজিত শক্তিকে প্রতিহত করবো, সম্পূর্ণভাবে পরাজিত করবো এই হোক আজকের শপথ।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম