ছাত্রলীগকে গতিশীল করতে দেশের অলি-গলি চষে বেড়াবো: সা.সম্পাদক

ঢাবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ২০:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ২১:০৩

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, ছাত্রলীগকে গতিশীল করার জন্য সমগ্র বাংলাদেশের অলি-গলি চষে বেড়াবো আমরা। এটা যদি না করতে পারি তাহলে আমরা প্রধানমন্ত্রীর প্রকৃত কর্মী হতে পারবো না।

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। 

ইনান বলেন, আমরা যতদিন দায়িত্বে আছি, সারা বাংলাদেশে সম্মেলনের উৎসব হবে। আমরা নিয়মিত সম্মেলনের নিশ্চয়তা দিচ্ছি।

ছাত্রলীগের আর্থিক বিষয়াদি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগ করি। আমাদের অর্থনৈতিক তেমন বিষয় নেই, যেটুকু আছে তা আমাদের সদস্যদের নিয়মিত চাঁদা থেকে হয়ে যায়। ছাত্রলীগের পঞ্চাশ লাখ কর্মী মাসে দশ টাকা করে সাংগঠনিক চাঁদা দেয় বলে দাবি করেন তিনি।

শেখ ইনান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশ চষে বেড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক ছাত্রলীগকে গতিশীল করার জন্য সমগ্র বাংলাদেশের অলি-গলি চষে বেড়াবো। আর এটা যদি আমরা না করতে পারি তাহলে প্রধানমন্ত্রীর প্রকৃত কর্মী হতে পারবো না। 

বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আঘাত-নির্যাতনের বিষয়ে তিনি বলেন, এ ধরনের কাজ ছাত্রলীগের কেউ সমর্থন করে না। আমাদের দায়িত্ব থাকাকালে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী