শনিবার মফস্বলে ভাঙচুর চালানোর পরিকল্পনা আছে বিএনপির: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ১৮:০৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮:৩৪

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন। এই দিন মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

শনিবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করার কথা ছিল বিএনপির। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বানে রাজধানীতে এই কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে ঢাকার বাইরে বিএনপির এই কর্মসূচি যথারীতি চলবে।

ওবায়দুল কাদের বলেন, 'সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আজকে বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে, ১০ তারিখে তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ, তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।'

তিনি বলেন, 'আমরা শুনতে পাচ্ছি আগামীকাল ঢাকায় আমাদের সম্মেলন, তারা তাদের কর্মসূচি পিছিয়েছে, কিন্তু আগামীকাল সারা বাংলাদেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম উপলক্ষে অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে চায়। গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়াতে শুরু করেছে। মফস্বলে ভাঙচুর-অগ্নিসংযোগ তাদের এ ধরনের প্রোগ্রাম রয়েছে।'

মফস্বল খালি করে সব আওয়ামী লীগ নেতাকর্মীকে ঢাকায় আসতে নিষেধ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 'পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের জাতীয় সম্মেলন হবে। বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে আসবেন। কিন্তু তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন প্রস্তুত থাকবে। আমি আবারও বলছি, ঢাকার বাইরে যারা থাকবেন সম্মেলনে তো সবাই আসবেন না। যারা থাকবে ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবে। সারা বাংলাদেশের সব জেলা, উপজেলা, ইউনিয়নে সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে।’

কাদের বলেন, ‘এই শূন্যতা মনে করে এরা আঘাত হানতে পারে। কাজেই কোথাও শূন্য থাকবে না। আমাদের যারা এলাকায় থাকবেন, তারা প্রস্তুত হয়ে থাকবেন। সতর্ক পাহারায় থাকবেন। এটা আমি আজকে এই শৃঙ্খলা সমাবেশ থেকে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়াকে অনুরোধ করছি।’

সম্মেলনে নির্বাচনের দায়িত্ববোধের প্রতিফলন ঘটবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান