দুটি আসন শরিকদের ছেড়ে দিলো আ.লীগ, একটি উন্মুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৩, ২০:২১আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২০:৩৫

বিএনপির এমপিদের পদত্যাগে  শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪ দলীয় শরিকদের দুটি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরমধ্যে ঠাকুরগাঁও-৩ আসন ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসন  জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে (ইনু) ছেড়ে দিয়েছে দলটি। আওয়ামী লীগ এ দুটি আসনে কোনও প্রার্থী মনোনয়ন দেবে না।

রবিবার (১ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ঠাকুরগাঁও-৩ আসনে ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টি, বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের শরিক জাসদকে (ইনু) ছেড়ে দেওয়া হয়েছে। তারা সেখানে প্রার্থী মনোনয়ন দেবে।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেও আমরা কোনও প্রার্থী দিচ্ছি না। এ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে। কাদের জানান, বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩  আসনে আব্দুল ওয়াদুদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপির এমপিদের ছেড়ে দেওয়া পাঁচ আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে।

গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাইয়ের তারিখ ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

ইসি সচিব বলেন, ‘জাতীয় সংসদ সচিবালয় ১১ ডিসেম্বর জাতীয় সংসদের পাঁচটি আসন শূন্য করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশন এই পাঁচটি আসনে উপনির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নিয়েছে। যেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো, চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২।’

এর আগে গত ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা পদত্যাগ করেন। ওইদিনই পদত্যাগপত্র গ্রহণ করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী