আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমকে। রবিবার ১ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার ওপর অর্পিত ক্ষমতাবলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।









