নিজ দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, মহাজোট নেতাদের অভিমত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:২৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৫:২৩

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলগুলোর নেতারা বলেছেন, বিএনপি অপরাজনীতি করা দল। তারা অরাজনৈতিক ধারা অনুসরণ করে। সংবিধানকে আবারও তারা ক্ষতবিক্ষত করতে চায়। তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি নিজ দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

রবিবার (৮ জানুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি-জেপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, নির্বাচনকে বাদ দিয়ে অন্য পন্থা অবলম্বনকারীদের যেকোনও মূল্যে রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতীয় পার্টি-জেপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, বিএনপি বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিলুপ্ত করে বিএনপি আবার দেশকে পাকিস্তান বানাতে চায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এদেশকে এবং দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে। জয়কে সুসংহত করতে ও উন্নয়নকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

জাতীয় পার্টি-জেপি’র সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রাজনীতিতে ষড়যন্ত্র ছিল, থাকবে। তবুও মানুষের কল্যাণের কথা বলতে হবে। অন্য দলের ষড়যন্ত্রকারীদের পাশাপাশি নিজ দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি অপরাজনীতি করা দল। তারা রাজনৈতিক বেয়াদব। তারা রাষ্ট্রকে কী মেরামত করবে, তাদেরই মেরামত করতে হবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সংবিধানকে আবারও বিএনপি ক্ষতবিক্ষত করতে চায়। তাদের এই অপচেষ্টা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনায় থাকবে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বিএনপি অরাজনৈতিক ধারাকে অনুসরণ করে।

জাতীয় পার্টি-জেপি'র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন দলটির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। এতে জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী