বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলায় যুবলীগ প্রস্তুত: নিখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ২০:১৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:১৮

যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী নৈরাজ্য’ ও সব কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

সোমবার (৯ জানুয়ারি) বিকালে খামারবাড়ি মিল্কি অডিটোরিয়ামে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ‘দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডব মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত সবসময় দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা কখনও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি-জামাতের সব ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে। যদি ১১ জানুয়ারি কর্মসূচির নামে স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করতে চায়, তাহলে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সেই লক্ষ্যে কাজ করবে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী।’

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উত্তরের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, সাব্বির আলম লিটু, জলিলুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভিরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহমেদ প্রমুখ।

সভা শেষে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে দুইশ’ মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম