পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে হয় সেভাবেই নির্বাচন হবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ২০:৫৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২২:১৪

আগামী বছর জানুয়ারি মাসে ফাইনাল খেলা (নির্বাচন) হবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক আদেশ দিয়ে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে আদালত। একটা মৃত্যু ইস্যুকে জীবন্ত করবেন, সেটা অসাংবিধানিক, অস্বাভাবিক। তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না, জনগণ চায় না। বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামাতে হবে। তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে ফেলুন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে হবে। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন। কোনও প্রকার হস্তক্ষেপ সরকার নির্বাচনে করবে না।

বুধবার (১১ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ময়মনসিংহ ও ফরিদপুরে বিএনপির ওপর হামলার দাবি ভুয়া। মির্জা ফখরুল  ভুল তথ্য দিয়েছেন। উল্টো বিএনপির কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা হয়েছে।

ঢাকা মহানগর উত্তরের থানা ও ওয়ার্ড কমিটি দ্রুত দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, যে কমিটিগুলো দেওয়া হয়নি দ্রুত দিয়ে দাও।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি প্রমুখ।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান