দেশবিরোধী শক্তিকে নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৩, ২১:২১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২১:৩৬

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জেনেই দেশবিরোধী শক্তিকে নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র  করছে বিএনপি। বিএনপির নেতৃত্বে ৩০ দল, ৫৪ দল শুনছি। এতই যদি জনসমর্থন থাকে, তবে নির্বাচনে আসতে তাদের ভয় কেন?

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর  ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় ১৪ দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘বিএনপির সংগঠন ও তাদের নেতৃত্ব সৃষ্টি হয়েছে পেছনের দরজা দিয়ে বন্দুকের নলে ক্ষমতা দখলের মাধ্যমে। তাই জনগণের প্রতি তাদের আস্থা নেই। বিগত দিনে দেশবিরোধী শক্তিকে যেমন পরাজিত করা হয়েছে, এবারও সেভাবেই তাদের রুখে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘এখন যারা সংবিধান পরিবর্তনের আন্দোলন করছে, দেশের  উন্নয়ন ও  অগ্রগতিকে ব্যাহত করতে চাচ্ছে, শেখ হাসিনার বিরোধিতা করছে, তারা স্বাধীনতাবিরোধী শক্তি। তারা এবং তাদের দোসররা একাত্তরে নারী নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। সাম্প্রদায়িকতাকে পুঁজি করে এ দেশের মুসলমানদের বিভ্রান্ত করে বাংলার মানুষকে শোষণ ও শাসন করেছে পাকিস্তান।  তাদের সেই দোসররা আবারও সক্রিয়।’

আমু বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক অভিযাত্রায় সব ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল জোটবদ্ধভাবে কাজ করবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের  প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাতীয় পার্টি জেপির শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জাসদের শিরিন আক্তার, তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী