বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে, মেরামত করেছেন শেখ হাসিনা: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৭:৪৪ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৪৩

বিএনপিকে ‘গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ হত্যাকারী’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা কী করে রাষ্ট্র মেরামত করবে, যারা এক কোটি ভুয়া ভোটার, ভুয়া ভোটের জন্ম দিয়েছে। রাষ্ট্র মেরামত করবে শেখ হাসিনার সরকার। এদেশে প্রথম নির্বাচন কমিশন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে তার সরকার।

দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন, তারা ধ্বংস করেছে। আর মেরামত করেছেন শেখ হাসিনা। বিশ্ব সংকটে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে সংকটে, সেখানে বাংলাদেশের সুনাম করছে অনেকেই।

সোমবার (২৩ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ শীতবস্ত্র দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, শীতে মানুষ কষ্টে আছে। আমরা মানুষের পাশে আছি। মানুষের যেকোনও কষ্টে শেখ হাসিনার নেতৃত্বে পাশে ছিলাম, আছি, থাকবো।

বিএনপির কর্মসূচির পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগ দেয়নি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের দল মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণ করছে। বিএনপি হতাশায় হাসপাতালে গেছে। সেখান থেকে বেরিয়ে আবারও হাঁকডাক, মিথ্যাচার শুরু করেছে।

আওয়ামী লীগের উন্নয়ন বিএনপি সহ্য করতে না পেরে অন্তর জ্বালায় ভুগছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের অন্তর জ্বালা নাই। আমরা জনগণের জন্য কাজ করছি, জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ বিএনপির সঙ্গে নেই, তাদের আন্দোলন দেখেই বোঝা যায়। বিএনপির ভুয়া আন্দোলন থেকে জনগণ মুখ ফিরিয়েছে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু আসার পর বিএনপি নেতারা হাসপাতালে কেন গেছে? অদৃশ্য নির্দেশে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মিশনে বিএনপি আন্দোলন করেছিল। তারাই দেশে নষ্ট রাজনীতির জন্ম দিয়েছে। এই পথ থেকে বেরিয়ে আসতে না পারলে কখনোই আন্দোলনে সফল হবে না। নির্বাচনেও সফল হবে না বিএনপি। তারা ভণ্ডামির রাজনীতি করছে। নির্বাচন মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে।

অনুষ্ঠানে প্রায় তিন হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক