পিরোজপুর জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫২

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কানাই লাল বিশ্বাস। বুধবার (২২ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

জেলা আওয়ামী লীগের সভাপতির বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক কানাই লাল বিশ্বাসকে পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রদান করেছে।

চিঠিতে আরও বলা হয়, নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে পিরোজপুর জেলার প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর বিভাগে জমা প্রদানের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।

২৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে এ কে এম এ আউয়ালকে সভাপতি ও হাকিম হাওলাদারকে সম্পাদক করে ২ সদস্যের কমিটি গঠন করা হয়। গত ১৭ ডিসেম্বর হাকিম হাওলাদারের মৃত্যুতে পদটি শূন্য হয়।

কানাই লাল বিশ্বাস এর আগে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী