‘বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক জাগরণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ১৭:১২আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৭:১২

বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বাংলা নববর্ষ উদযাপন বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক জাগরণ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু বলেন, ‘চির নতুনের আহ্বানের মধ্য দিয়ে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয় বাঙালি জাতি। বাংলা বর্ষবরণ বাঙালি জাতির সব চেয়ে বড় সার্বজনীন সাংস্কৃতিক উৎসব, বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উদ্ভাসিত হওয়ার দিন।’ কোনও অপশক্তি বাঙালির হাজার বছরের এই ঐতিহ্যকে যেন ম্লান করতে না পারে সে জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জন করে বাঙালি জাতি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি, বাঙালি সংস্কৃতি রক্ষা এবং তার স্বপ্নের বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে গণমানুষের দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার।’

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম