আজমত উল্লা খানের জন্য ছাত্রলীগের ৬১ সদস্যের সমন্বয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ১৮:৫৯আপডেট : ০৯ মে ২০২৩, ১৯:০১

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের নির্বাচনি প্রচারণায় ৬১ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (৯ মে) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬১ সদস্যের কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এই সমন্বয় টিমকে সার্বিকভাবে সহযোগিতা করবেন গাজীপুর মহানগর শাখার সভাপতি মোশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল।

এ ছাড়া সমন্বয় কমিটির সদস্য হিসেবে গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডের একজন করে প্রতিনিধি রয়েছে।

এর আগে ২৪ এপ্রিল আজমত উল্লা খানের পক্ষে নির্বাচনি কাজ করতে ২৮ সদস্যদের কেন্দ্রীয় একটি সমন্বয়ক টিক গঠন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই টিমের প্রধান করা হয়েছে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরীকে। টিমের সমন্বয়ক দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও উপদেষ্টা হিসেবে রয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম. মোজাম্মেল হক।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। এবার ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

আজমত উল্লা খানের নির্বাচনি প্রচারণার জন্য ছাত্রলীগ গঠিত ৬১ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে আছেন যারা:

আজমত উল্লা খানের জন্য ছাত্রলীগের ৬১ সদস্যের সমন্বয় কমিটি

আজমত উল্লা খানের জন্য ছাত্রলীগের ৬১ সদস্যের সমন্বয় কমিটি

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান