জাহাঙ্গীর আলমকে আ.লীগ থেকে স্থায়ী বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ১৯:৩৪ আপডেট : ১৫ মে ২০২৩, ২০:২৭

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ মে) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে রবিবার (১৪ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠকে দ্বিতীয়বারের মতো দলীয় সিদ্ধান্ত অমান্য করায় জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল।

বৈঠক সূত্রমতে, গাজীপুরসহ আসন্ন পাঁচ সিটি নির্বাচন নিয়ে বৈঠকে বিস্তর আলোচনা হয়। বিশেষ করে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়। নেতারা বলেন, জাহাঙ্গীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তি করে আগেও দল থেকে স্থায়ী বহিষ্কার হয়েছিলেন। পরে ক্ষমা চাওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এবার আবার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, মাকেও প্রার্থী করেছেন। নিজের মনোনয়নপত্র বাতিল হওয়ায় যে ভাষায় কথা বলেছেন, তাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এখন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে কাজ না করে নিজের মায়ের পক্ষে প্রচারণা করছেন জাহাঙ্গীর এবং দলের বিপক্ষে বিএনপির সুরে কথা বলছেন। এসব কারণে তাকে দল থেকে চিরতরে বহিষ্কার করা উচিত।

২০২১ সালের সেপ্টেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিজ জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে গাজীপুর সিটির তৎকালীন মেয়র জাহাঙ্গীর আলমের বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর জেরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। ২০১৮ সালের নির্বাচনে নৌকার টিকিটে নির্বাচিত হওয়া জাহাঙ্গীর আলম মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত হন। সেই আদেশ এখনও প্রত্যাহার হয়নি।

এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার টিকিট পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। তিনি গাজীপুর সিটি করপোরেশন গঠন হওয়ার পর প্রথম নির্বাচনে (২০১৩ সাল) আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম। তখন নির্বাচনে জয়লাভ করেন বিএনপির (প্রয়াত) নেতা এম এ মান্নান।

এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বৈধ করতে হাইকোর্টে তার রিট আবেদনও খারিজ হয়ে গেছে। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার