গত নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের জবাব দিলেন সজীব ওয়াজেদ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৩, ০৩:২২আপডেট : ২০ মে ২০২৩, ০৩:২২

২০১৮ সালের একাদশ নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার (১৯ মে) রাতে ফেসবুকে নিজের ভেরিফাইয়েড পেজে এক পোস্টে এ বিষয়ে লিখেছেন তিনি।

সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করে সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। এমনকি আওয়ামী লীগ বিরোধী সংবাদমাধ্যমেও অবাধে রাতের ভোট তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। অথচ নির্বাচনের দিন কোনও ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বিএনপির নেতারাও বলেননি।’

তিনি লেখেন, ‘সংবাদ প্রতিবেদনে দেখা গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, বিএনপি নেতারা সন্তোষ প্রকাশ করছেন। কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল ও কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন। এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনও সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেননি। বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন। বিএনপির ভরাডুবির কারণ তারা নিজেই।’

ফেসবুক পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন তিনি।

/এমআরএস/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান