বিদেশি শক্তিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা করছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ১৯:৩৪আপডেট : ১৩ জুন ২০২৩, ২০:২০

বিএনপি বিদেশি শক্তিকে দিয়ে দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে—এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আবার বিদেশি শক্তিকে দিয়ে বিএনপি ওয়ান ইলেভেনের মতো তত্ত্বাবধায়ক বসাবে। সব খবর আমরা রাখি। ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই।

মঙ্গলবার (১৩ জুন) বিকালে হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক শান্তি সমাবেশ এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখনও মনে মনে ‘মন কলা’ খাচ্ছে। মনে করছে ১ তারিখের মতো, অক্টোবর মাস। সেই তত্ত্বাবধায়ক। নিজের দলের ফখরুদ্দীন, মঈনুদ্দিনকে বসাবে। আমরা বেঁচে থাকতে সেটা আর হবে না।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বলছেন—প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ, আওয়ামী লীগের সময় শেষ। সময়টা কবে শেষ হলো, দিনক্ষণ বলুন। ১৪ বছর ধরে দেখছি, সময় তো শেষ হয়নি। এখন আবার বলছেন সময় শেষ। আমি একটু জানতে চাই।

গত ১৪ বছর ধরে একই কথা শুনছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বলে রোজার ঈদের পর, কোরবানির ঈদের পর, তারপর বলে বর্ষার পর, পরীক্ষার পর। এই বছর না ওই বছর? আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৪ বছর। মানুষ বাঁচে কয় বছর?

সরকারের সময় শেষ হলে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় যখন শেষ প্রেস কনফারেন্স করার সময়টা জানিয়ে দেবেন। আমরা একগুচ্ছ গোলাপ, রজনীগন্ধার নিয়ে হাজির হবো। সময়টা বলেন। যেন আমরা সময় মতো আপনাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ভালো চালিয়েছেন, জনগণের কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা কী মনে করেন—এত তাপমাত্রা, আল্লাহর কী রহমত, তাপমাত্রা কমে গেছে। লোডশেডিং কমে যায়নি? শকুনের দোয়া কাজে লাগেনি। তাপমাত্রা আরও কমবে। লোডশেডিং আরও কমে যাবে। কয়টা দিন অপেক্ষা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা বিদেশে সম্মানিত হলে বাংলাদেশের মানুষ খুশি হয়, বিএনপি কষ্ট পায়। তাদের কলিজা শুকিয়ে যায়। শেখ হাসিনা দেশের জন্য সম্মান বয়ে আনছেন, এটা দেখে তাদের মুখের দিকে তাকানো যায় না।

সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে, কোনোদিন বিএনপি পরাজয় মেনে নেবে না মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া নাকি দেশ চালাবেন ডিসেম্বর মাসে! বিএনপির ৫২ দল, ৫৩ দল এগুলো ভুয়া। তারা আইন মানে না, বিচার মানে না। সালিশ মানে না। তারা আইন অমান্যকারী।

সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে এবং সেজন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে জানিয়ে তিনি আরও বলেন, যারা বাধা দেয়, যুক্তরাষ্ট্রের ভিসানীতি তাদের বাধা দেয় কিনা, আমরা তা দেখতে চাই। গাজীপুর, খুলনা, বরিশালের মতো সামনের সব নির্বাচন সুন্দর হবে। সংবিধানের নিয়ম কারও জন্য অপেক্ষা করে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী