বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৩, ১০:০১আপডেট : ২৯ জুন ২০২৩, ১৪:৫৪

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। ত্যাগের পরশপাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা। আলোকিত করি হৃদয় কোণের অন্ধকার। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হই নিবেদিতপ্রাণ।

বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এই আহ্বান জানান তিনি। আজ বৃহস্পতিবার (২৯ জুন) এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের এ শুভেচ্ছা জানান আওয়ামী লীগের এই নেতা।  

ওবায়দুল কাদের বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। আমাদের কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি, কল্যাণের পথ রচনা করতে হবে। আর এ জন্য সবাইকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন নিষ্ঠা, সততা ও ত্যাগের মহিমায়। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তা, ত্যাগ, আনুগত্য ও সততার চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজ এই দিনে আহ্বান জানাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক।

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান