‘নির্বাচনের পাঁচ মাস আগে উপনির্বাচন হলে ভোটার উপস্থিতি কম হওয়াই স্বাভাবিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৬:৪১আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৬:৪৭

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যেকোনও দেশে যখন উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়। এটা আমাদের দেশেও সবসময় হয়ে আসছে। নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে উপনির্বাচন হলে ভোটার উপস্থিতি কম হওয়াটাই স্বাভাবিক।’

সোমবার (১৭ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব বলে দাবি করে আসছে আওয়ামী লীগ। ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলম অভিযোগ করেছেন, তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন, ‘কোনও একজন প্রার্থী বললেই তো সেটি সঠিক নয়। সেটি তদন্ত করতে হবে, নির্বাচন কমিশনকে সেটি যাচাই করতে হবে। কোনও একজন প্রার্থী যদি বলে বসে আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, সেটি আসলে সত্য কিনা তা আগে যাচাই করতে হবে।’

তিনি বলেন, ‘কিছু কিছু প্রার্থী নির্বাচন করে এগুলো বলার জন্য, প্রচার পাওয়ার জন্য। এগুলো বললে একটু প্রচার হয়। যেসব প্রার্থী বিভিন্ন জায়গায় ঘুরে-ঘুরে প্রার্থী হয় তাদের উদ্দেশ্য কি নির্বাচিত হওয়া নাকি প্রচার পাওয়া– সেটি একটি বড় প্রশ্ন।’

/এসআই/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম