দেশব্যাপী যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ২০:০০আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২১:৫১

'বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের' প্রতিবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে যুবলীগ। সোমবার (৯ অক্টোবর) বিভিন্ন মহানগরে ও জেলায় জেলায় এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

যুবলীগ বলছে, দেশ যখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, বিশ্বের বুকে আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। তাই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে যুবলীগের নেতা-কর্মীরা রাজপথে আছে, রাজপথে থাকবে।

যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

যুবলীগের উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা জানান, ঢাকা মহানগর যুবলীগ উত্তর, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ জেলা, খুলনা মহানগর, খুলনা জেলা, সিলেট মহানগর, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, সিরাজগঞ্জ জেলা, জয়পুরহাট জেলা, সাতক্ষীরা জেলা, নওগাঁ জেলা, কুড়িগ্রাম জেলা, মাগুরা জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, রাজবাড়ী জেলা, বগুড়া জেলা, কুমিল্লা মহানগর, দিনাজপুর জেলা, রংপুর মহানগরসহ বিভিন্ন জেলা, উপজেলায় যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম