নির্বাচনের আগে বিষবৃক্ষ ডানা মেলেছে: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ১৭:৫৩আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৭:৫৩

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নতুন করে বিষবৃক্ষ ডানা মেলেছে। যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাঁর সাধারণ ক্ষমার অপব্যাখ্যা দিয়ে তারা বাংলাদেশের রাজনীতিও করেছে। সে তারাই এখন আবার ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে একত্রিত হয়েছে। এদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার এদেশের ঘরে ঘরে তথ্যপ্রযুক্তি পৌঁছে দিয়েছে। আমরা ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এবারে আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটি এই সামিট আয়োজন করে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে সামিটে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহসভাপতি খায়রুল হুদা চপল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন প্রমুখ। আয়োজক সংগঠনের সভাপতি খালেদ মোশারফ চৌধুরী রানার সমন্বয়ে সামিট সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

/এএইচএ/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী