‘স্মার্ট বাংলাদেশের’ শপথে আ.লীগের স্মার্ট মনোনয়ন ফরম দাখিল এলিটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ২৩:০৪আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২৩:০৪

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের স্মার্ট মনোনয়ন ফরম দাখিল করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মুর্শেদ এলিট। রবিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের স্মার্ট নমিনেশন অ্যাপের মাধ্যমে তিনি এ মনোনয়ন দাখিল করেন।

এ ব্যাপারে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এ শপথ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে নৌকার মনোনয়ন 'স্মার্ট' উপায়ে দাখিল করেছি।

তিনি বলেন,আমি সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি।  আমার রাজনৈতিক জীবনে কখনও দলীয় নীতি আদর্শ বহির্ভূত কোনও কাজ করিনি। এলাকার মানুষের জীবন মান উন্নয়নে বৃহৎ পরিসরে কাজ করার ইচ্ছা থেকেই এবারে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী।

তিনি আরও বলেন এলাকার মানুষের জন্য কাজ করতে গিয়ে আমি বিভিন্ন সময় হামলা শিকার হয়েছি । এলাকার মানুষ পরিবর্তন চায়। তবে মনোনয়নের ব্যাপারে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই  চূড়ান্ত সিদ্ধান্ত।

নির্বাচনী এলাকায় যিনিই দলীয় মনোনয়ন পাবেন, নৌকার বিজয় সেই প্রার্থীর পক্ষেই সমর্থন থাকবে বলে জানান তিনি।

/ইউআই/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম