১০ ডিসেম্বর শিল্পকলায় আ.লীগের আলোচনা সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৩

আগামী ১০ ডিসেম্বর (রবিবার) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীতে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচি ঘোষণা করা হলেও অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঘরোয়াভাবে আলোচনা সভা করবে দলটি।

সমাবেশের অনুমতি না পাওয়ায় রবিবার (১০ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে এ সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বুধবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। সে কারণে ওই দিন সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে ঘরোয়াভাবে আলোচনা সভা করা হয়েছে।

এর আগে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে রবিবার (৩ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। কিন্তু আইনি কারণে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। ফলে ওই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে (১০ ডিসেম্বর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিকাল ৩টায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। পরদিন রবিবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দলের সমাবেশ করতে অনুমতি নিতে হবে।

এদিকে, আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গেল বছরের এই দিন নয়াপল্টনে বড় সমাবেশের ডাক দিয়েছিল দলটি। ওই কর্মসূচিকে ঘিরে রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম