জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হচ্ছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৪, ১৪:৩৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩

দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হতে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা (এমপি) স্বতন্ত্রই আছে। আর দল যদি বলেন, তাহলে বিরোধী দল জাতীয় পার্টি।’

সোমবার (২২ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি ১১টি আসনে জিতছে। আর স্বতন্ত্ররা ৬২ আসনে জিতছে। এমন পরিস্থিতিতে সংসদের বিরোধী দল কারা হবেন—জানতে চাইলে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘বিরোধী দল কারা হওয়া উচিত?’

পরে সাংবাদিকরা বলেন, দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হওয়া উচিত। এ সময় কাদের বলেন, ‘তাহলে ধরে নিন তারাই হচ্ছে। আর তাদের দল হচ্ছে জাতীয় পার্টি।’

বিরোধী দলীয় নেতা প্রসঙ্গে তিনি বলেন, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিরোধী দল বলে কোনও কিছু না থাকলেও বিরোধী দলীয় নেতার বিষয়টি রয়েছে। কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকারের। স্পিকার যাকে বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেবেন, তিনি সংসদে প্রধান বিরোধী দলের নেতা হবেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)

বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সব দলই তো মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষের দল, তারা তো স্বাধীনতার বিপক্ষে। যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, সে স্বাধীনতাকেও বিশ্বাস করে না। কাজেই ওরকম বিরোধিতা আমরা চাই না। মুক্তিযুদ্ধের বিরোধীরা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংসদে বিকৃত করবে, এমনটা আমরা প্রত্যাশা করি না।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান