মানুষ হত্যা করাকে সফলতা মনে করে বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৪, ১৪:৪৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৪:৪৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিএনপি-জামায়াত ধমক দিয়ে, অগ্নিসন্ত্রাস করে, বোমাবাজি করে, মানুষ পুড়িয়ে মেরে রাজনৈতিক আন্দোলনের নামে অপকর্ম করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়। এরা অশুভ শক্তি, এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষদের হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু।’

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিবাগে শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পাশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা দেশের মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত। এরা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী।এদের মোকাবেলা করা দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের দায়িত্ব।’

তিনি বলেন, ‘আমরা মানুষকে সম্মান করি, মানুষকে ভালোবাসি। মানুষের প্রতি আমাদের যে সংবেদনশীল আচরণ, এটি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জনপ্রিয়তাকে এক অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা সব সময় দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি।’

নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াতকে প্রতিহত করে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করবো।’

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম