ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৬

ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মিজানুর রহমানকে (জি এস মিজান) আহ্বায়ক এবং মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম, ইরফান উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে ৯০ দিনের জন্য এ কমিটি করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) যুবলীগের উপদফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন করেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্ত সকল শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম