উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৪, ১৪:২৪আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৪:২৪

চার ধাপের উপজেলা নির্বাচনের সময় জেলা ও উপজেলা পর্যায়ে সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে। সামনে প্রথম পর্যায়ের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনও সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন ও কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ থাকবে।

মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা প্রার্থী হতে চান, তাদেরও নির্বাচনি প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা আছেন তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে।’

নির্দেশনা দেওয়া হলেও অনেকের এখনও নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রত্যাহারের তারিখ শেষ হোক, তার আগে এ বিষয়ে কীভাবে বলা যাবে?’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন 
ফ্যাসিস্টদের বিচার হবে, প্রতিটি খুনের বিচার হবে: আইনমন্ত্রী
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড
৩০০ টাকার কাচাঁ মরিচ এখন ১০০ টাকা
৩০০ টাকার কাচাঁ মরিচ এখন ১০০ টাকা
৬০ দিনের সময়কে অপ্রাসঙ্গিক বললো ইরান, নেপথ্যে কী মার্কিন চুক্তি লঙ্ঘন
৬০ দিনের সময়কে অপ্রাসঙ্গিক বললো ইরান, নেপথ্যে কী মার্কিন চুক্তি লঙ্ঘন
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ