আ.লীগের ৭৫ বছর: উদযাপনে ১০ দফা কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ১৬:৩২আপডেট : ০২ জুন ২০২৪, ১৬:৩২

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুন। এই ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে শনিবার (১ জুন) এ কর্মসূচির কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ সুনির্দিষ্ট নীতি ও আদর্শকে ধারণ করে জনকল্যাণের রাজনীতিতে আত্মনিবেদিত থেকেছে বলেই জনগণের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

১০ দফা কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে যে ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ তার মধ্যে রয়েছে–

(১) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ; বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজ ও পেশাজীবী নেতাদের আমন্ত্রণ

(২) কেন্দ্রসহ সব সাংগঠনিক শাখায় বছরব্যাপী উপযোগী কর্মসূচি গ্রহণ; তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ

(৩) রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দর‌্যালির আয়োজন; একই সঙ্গে সব দলীয় কার্যালয় ও স্থাপনায় আলোকসজ্জা, আনন্দ র‌্যালি, সভা-সমাবেশ, সেমিনার ও আলোচনা সভা আয়োজন

(৪) সারা দেশে এতিমখানা ও হাসপাতালে এবং কর্মজীবী, গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

(৫) শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন; পুরস্কার হিসেবে 'গ্রাফিক নোভেল মুজিব' এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ প্রদান

(৬) ক্রোড়পত্র, বিশেষ স্মরণিকা ও গ্রন্থ প্রকাশ এবং পোস্টার, ব্যানার ও আলোকচিত্র প্রদর্শনী; বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজ্যুয়াল কনটেন্ট প্রচার

(৭) বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

(৮) ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ

(৯) দলের সর্বস্তরের প্রবীণ নেতাদের সম্মাননা প্রদান

(১০) দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচি গ্রহণ; এ লক্ষ্যে দেশের সব জেলা, মহানগর, থানা বা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ। সারা দেশে সড়ক, মহাসড়কের দুই পাশে ও সড়ক বিভাজনে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাড়ির আঙ্গিনা, নদী, খাল-বিল ও জলাশয়ের দুই পাড়ে বৃক্ষরোপণ। একইভাবে মহানগরসহ সব শহরে ছাদে ও বেলকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষ রোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ।

বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আওয়ামী লীগ জেলা/মহানগর, উপজেলা/থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সব শাখাগুলোকে কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে দেশে ও প্রবাসে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম