বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, দল বা ব্যক্তির সঙ্গে নয়: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৪, ২১:২৬আপডেট : ০৫ জুন ২০২৪, ২১:২৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, কোনও বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয়। বুধবার (৫ জুন) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ভারতের নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের জনগণের রায় নিয়ে আমাদের মন্তব্য করার কোনও প্রয়োজন নেই। ভারতের জনগণ, ভোটাররা যাকে ভোট দেবে, মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকার চলতে থাকবে, কে এলো, কে গেলো, এটা আমাদের বিষয় না। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে। আমাদের বন্ধুত্ব বিশেষ কোনও দল বা ব্যক্তির সঙ্গে নয়।

নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে কাদের বলেন, ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। আমাদের দেশের আইন আছে। সে আইন অনুযায়ী ড. ইউনূস বিচার পাবেন। আইনের কোনও ব্যত্যয় হবে না। মামলায় তার প্রতি কোনও অবিচার করা হবে না। তার যে প্রাপ্য, সুষ্ঠু বিচার হবে। তাকে কোনোভাবে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই।

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের মতো অসংখ্য ব্যক্তি আওয়ামী লীগে আছে, বিএনপির এমন দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শামসুল হুদা, রকিবুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? আট জনকে ডিঙিয়ে মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান কে করেছে? মির্জা ফখরুল সাহেবের এতটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে, তা এখন আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে।

সেতুমন্ত্রী আরও বলেন, দুদক স্বাধীন। মন্ত্রীরাও কোনও দুর্নীতি করলে দুদক তদন্ত ও মামলা করতে পারে। ফখরুল বলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। কে আন্দোলন করবে? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি! দুর্নীতিবাজ দল-বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে, এটা বছরের সেরা কৌতুক।

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচন সংঘাতপূর্ণ হবে, এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমনটা হয়নি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কোনও হতাহতের খবর পাইনি। নির্বাচনের মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়া শেষ। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে স্থগিত হওয়া উপজেলাগুলো নির্বাচন ৯ তারিখে শিফট করা হয়েছে। চতুর্থ ধাপে ভোটারের উপস্থিতি ৩৪ শতাংশের বেশি।

এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন-সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান