১৫ আগস্টে শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়ার আহ্বান জয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ১৪:৪৫আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৫:১২

জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শান্তিপূর্ণভাবে ফুল দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্স হ্যান্ডেলে নিজের ভেরিফাইড পেজে দেওয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার আহ্বান বাঙালি জাতির কাছে। আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, বাংলাদেশকে ভালোবাসেন, এই যে বাংলাদেশে বাস করছেন এবং এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন। ১৫ আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য, আমার পরিবারের জন্য।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বরের বাসা পুড়িয়ে ফেলা হয়েছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যে বাসা ৭৫ খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যে বাসা এতদিন উনার (বঙ্গবন্ধুর) মিউজিয়াম ছিল, সেই বাসা তারা পুড়িয়ে ফেলেছে।’

জয় বলেন, ‘বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা। বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ হতাম না, পাকিস্তান হয়ে থাকতাম। সামনে ১৫ আগস্ট। সেই কালরাত, যে রাতে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়।’

ফেসবুকে দেওয়া ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৫ আগস্ট, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতির পিতার স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে, আপনার-আমার-সবার শ্রদ্ধা নিবেদনই হোক তার প্রতিবাদ।’

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?