গুলশানের রেস্তোরাঁয় কমান্ডো অভিযান দেরিতে কেন হলো?: খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৬, ১৭:৩১আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৭:৩৬

খালেদা জিয়া গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় কমান্ডো অভিযান চালাতে দেরি করা হয়েছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘তারা যখন গেছে, তখন সব শেষ হয়ে গেছে। এত দেরি কেন? এত দেরিতে কেন সে কাজটি করা হলো?’ এটা সরকারের গাফিলতি বা ব্যর্থতা। সরকারের অযোগ্যতার কারণেই এটি হয়েছে। সরকার আজ পর্যন্ত কোনও ঘটনাই ঠিকমতো মোকাবেলা করতে পারেনি।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এই অভিযোগ করেন।
এর আগে তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, দেশের বিশিষ্ট ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কেন সকাল পর্যন্ত অপেক্ষা করা হয়েছে—সে প্রশ্ন তুলে সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ‘ভোরে আমরা কী দেখলাম? মৃত মানুষকেই দেখলাম। আমরা তো কোনও কিছু দেখি নাই যে- বিরাট অপারেশন করে বিরাট একটা সাকসেসফুল করে ফেলেছে।’

খালেদা জিয়া দাবি করেন, আইনের শাসন ও গণতন্ত্রের অভাবে দেশে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। প্রথম থেকেই সরকার ব্যর্থ। সরকারের উচিত ব্যর্থতার দায় নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা থেকে সরে যাওয়া।

বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। এসব নৃশংস ঘটনাগুলো বন্ধ হওয়া দরকার। এক্ষেত্রে সরকারেরই দায়িত্ব বেশি। কিন্তু তারা মানুষকে ঐক্যবদ্ধ করার বদলে ‘ব্লেম গেম’ করছে। সত্যিকার যারা অপরাধী তাদের ধরা হচ্ছে না। সত্যিকার অপরাধীদের না ধরলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এসব মোকাবেলা করার প্রস্তুতি সরকারের আছে কিনা সেটি দেখা দরকার।

/এসটিএস/এএইচ/

আরও পড়ুন

ঈদের নামাজ না পড়ে মানুষ হত্যাকারীরা ইসলামে বিশ্বাসী হতে পারে না

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান