আনুষ্ঠানিকভাবে ডিজিটাল প্রচারণা শুরু করলো বিএনপি। বৃহস্পতিবার দলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে অনলাইন প্রচারণার উদ্বোধন করেন চেয়ারপারসন খালেদা জিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ দলীয় একটি ওয়েবসাইটও তৈরি করেছে বিএনপি। ওয়েব লিংক: bnpbangladesh.com। এছাড়া টুইটার, ফেসবুক পেজ করেছে দলটি। চেয়ারপারসনের জন্য আলাদা টুইটার একাউন্ট। ‘বাংলাদেশি ভয়েস’ নামে ওপেন করেছে একটি ব্লগ সাইট। এই সাইটটিতে বাংলাদেশসহ সারাবিশ্ব থেকে বিএনপি সম্পর্কিত নিউজ, লেখা, প্রবন্ধ আপলোড করা হবে।
খোলা হয়েছে ইউটিউব লিংক। আলোচনা সভায় প্রজেক্টর দিয়ে দলের ডিজিটাল প্রচারণা নিয়ে ধারণা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় খালেদা জিয়া ডিজিটাল প্রচারণা শুরু করার জন্য মিডিয়া উইংকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
/এসটিএ/এমএনএইচ/








