খালেদা জিয়ার মানসিক চিকিৎসা দরকার: খালিদ মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:২০

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী 'মানুষ পোড়ানোর গন্ধ শুঁকতে শুঁকতে আগুন-সন্ত্রাসী খালেদা জিয়া এখন উন্নয়নের সুবাতাস সহ্য করতে পারছেন না' মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সে কারণে তার মানসিক চিকিৎসা দরকার।

সোমবার দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ৮০০ নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের পর এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

পল্লীবিদ্যুতের স্থানীয় পরিচালক আসাদুজ্জামান রাজার সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা ও পল্লীবিদ্যুতের কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

খালিদ মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া তথাকথিত পরিবেশবাদীদের সঙ্গে হাত মিলিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিচ্ছেন, ঠিক যেভাবে পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন।’

রামপালে নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গ উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, ‘সুন্দরবনে রামপালের প্রভাব পড়বে না। জলবায়ু পরিবর্তনের কারণে অনেক আগে থেকেই আমাদের সুন্দরবনের জীববৈচিত্র্য কমে গেছে। পৃথিবীর মোট কার্বনের ৪০ শতাংশই নিঃসরণ করে শিল্পোন্নত মাত্র কয়েকটি দেশ। এতে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে ভবিষ্যতে সুন্দরবনের ভয়াবহ ক্ষতি হতে পারে। তাই, আন্দোলন করা উচিত এসব শিল্পোন্নত দেশগুলোর বিরুদ্ধে। উল্টো রামপালকে পরিবেশ ইস্যু থেকে ভারতবিরোধিতার ইস্যুতে পরিণত করেছে বিএনপি ও তথাকথিত পরিবেশবাদীরা।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন খালেদা জিয়া তা সহ্য করতে পারছেন না।’ তিনি বলেন, ‘অপরের ভালো দেখতে না পারা, উন্নয়ন সহ্য না হওয়াও একটা রোগ। এ মানসিক রোগের সুষ্ঠু চিকিৎসা দরকার।’
/এবি/

আরও পড়ুন

'তুরস্কের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল'

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম