পদক ও মাজার স‌রি‌য়ে সরকার ছোট ও বি‌চ্ছিন্ন হ‌বে: মির্জা ফখরুল

বাংলা টিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমা‌নের স্বাধীনতা পদক ও তার মাজার সরি‌য়ে সরকার 'ছোট, সংকীর্ণ ও জনগণ থে‌কে বি‌চ্ছিন্ন' হয়ে পড়বে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন দলের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বেলা ১১টায় শে‌রে বাংলা নগরে বি‌এন‌পির প্র‌তিষ্ঠাতা শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের মাজা‌রে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তি‌নি এসব কথা ব‌লেন। ম‌হিলা দ‌লের ৩৮ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে সেখানে শ্রদ্ধা জানানো হয়।

‌মির্জা ফখরুল ব‌লেন, ‘জাদুঘর থে‌কে সরকার জিয়াউর রহমা‌নের স্বাধীনতা পদক স‌রি‌য়ে নি‌য়ে‌ছে। গতকাল এক মন্ত্রী মাজার স‌রি‌য়ে নেওয়ার হুম‌কি দি‌য়ে‌ছেন। আমরা ভোটারবিহীন সরকা‌রের এসব কমর্কা‌ণ্ডের তীব্র নিন্দা জানাই।’

‌তি‌নি ব‌লেন, ‘জিয়াউর রহমা‌নের পদক ও মাজার স‌রি‌য়ে ছোট করা যা‌বে না। তি‌নি ১৬ কো‌টি মানু‌ষের হৃদ‌য়ে আছেন। বরং সরকারই আ‌রও ছোট হ‌বে।’

কোনও কর্মসূ‌চি দেওয়া হবে কিনা সাংবা‌দিক‌দের এমন প্র‌শ্নের জবা‌বে বিএন‌পির এই নেতা ব‌লেন, গণবি‌রোধী সরকার দমন পীড়‌নের মাধ্য‌মে দেশ প‌রিচালনা কর‌ছে। আমরা জনগণ‌কে সঙ্গে নি‌য়ে প্র‌তি‌রোধ করার চেষ্টা কর‌বো।’

এসম‌য় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পদক বিল‌কিস জাহান শি‌রিন, ম‌হিলা বিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, ‌নির্বাহী ক‌মি‌টির সদস্য খা‌লেদা ইয়স‌মিন, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পাদক শি‌রিন সুলতানাসহ ম‌হিলা দ‌লের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন- 

লন্ডনের প্রভাবশালীদের তালিকায় টিউলিপসহ চার বাংলাদেশি
বিদেশি কূটনীতিকরা অপরাধে জড়িয়ে পড়ছেন, শীর্ষে পাকিস্তান

/এসটিএস/এফএস/ 

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম