খালেদা জিয়া দেশে ফিরবেন ২২ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:১০

সৌদি আরবে হজ পালন শেষে খালেদা জিয়া হজ পালন শেষে আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি এয়ার লাইন্সে একটি বিমানে বিকাল ৫ টায় তিনি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। তার মিডিয়া উইং পারসন শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, শনিবার পবিত্র কাবা তওয়াফ শেষে মদিনায় রওয়ানা হবেন খালেদা জিয়া।
এর আগে গত ৭ সেপ্টেম্বর সৌদি বাদশাহর আমন্ত্রণে পবিত্র হজ পালনে সৌদি যান খালেদা জিয়া। ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে এ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওয়ানা দেন।
সৌদি আরবে অবস্থানকালে খালেদা জিয়া তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবার ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম।
এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম