‘সরকার সমাবেশ নিয়ে ষড়যন্ত্র করে সংবিধান লঙ্ঘন করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ১৬:১৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৬:৩১

ড. খন্দকার মোশাররফ হোসেন সমাবেশ করা বিএনপির সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘সরকার সমাবেশের অনুমতি নিয়ে ষড়যন্ত্র করে সংবিধান লঙ্ঘন করেছে।’বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
সমাবেশের দু' ঘণ্টা আগে অনুমতি দিতে সরকার পুলিশকে বাধ্য করেছে বলে মন্তব্য করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার যেন জনগণকে বলতে পারে, আমরা তো অনুমতি দিয়েছিলাম। কিন্তু বিএনপি সমাবেশ করেনি। এ কথা বলে সরকার জনগণকে বোকা বানাতে চায়।’
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি যেন ৭ নভেম্বর উপলক্ষে সমাবেশ করতে না পারে, সেই কারণেই দু' ঘণ্টা আগে অনুমতি দেওয়া হয়েছে। কারণ আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়।’
সরকারের উদ্দেশে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমরা আপনাদের চরিত্র দেখতে চাই। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করতে আমরা আবারও ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের জন্য অনুমতি চেয়েছি। যদি আমাদের অনুমতি দেওয়া না হয়, তাহলে আমরা ধরে নেব, আপনারা নিজেদের গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলেছেন।’
৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট মন্তব্য করে মোশাররফ হোসেন বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবসকে সরকার ভিন্ন দিকে প্রভাবিত করে তরুণদের বিভ্রান্ত করতে চাচ্ছে। কারণ এই দিনটিকে তারা ভয় পায়। ১৯৭১ থেকে ৭৫ পর্যন্ত যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ওই সময় ৭৪ সালে আওয়ামী লীগ দেশে বাকশাল প্রতিষ্ঠিত করে দেশের সব গণমাধ্যম বন্ধ করে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল। আর ৭ নভেম্বরের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘এছাড়া ৭ নভেম্বর এলে জিয়াউ রহমানের নাম আসে। আওয়ামী লীগের ব্যর্থতার কথা মনে পড়ে, সেই কারণেই এত ভয় তাদের।’
আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সহ-সভাপতি গোলাম সরোয়ার, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্টা প্রমুখ।
/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের