রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে বিএনপির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৭:৩৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৭:৪২

বিএনপি নির্বাচন কমিশন গঠনের জন্য আলোচনায় বসতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বুধবার বিকাল চারটার পর দলটির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ ও সাবেক সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন বঙ্গভবনে এই চিঠি পৌঁছে দেন।
এর আগে বুধবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, সাক্ষাতের সময় চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেবে বিএনপি।
সহ-দফতর মুনির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির ৩জন নেতা বঙ্গভবনের গেইটে দায়িত্বরত পুলিশের হাতে চিঠি দিয়ে এসেছি।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসতে সময় চেয়ে চিঠিতে আবেদন করা হয়েছে।’
/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান